বুধবার ৪ নভেম্বর ২০২৬

অ্যাম্বুলেন্সকে মুখোমুখি ধাক্কা ট্রাকের: নিহত ২

Accident_roadনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার সকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন। আহত হয়েছেন রোগীসহ দুজন।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আদুরিয়া এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ও নরসিংদীগামী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দুজন যাত্রী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের চালক ও রোগী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক।

আরও পড়ুন