বুধবার ৪ নভেম্বর ২০২৬

চোলাই মদসহ চান্দগাঁও অটোরিকশা চালক আটক

চট্টগ্রামে ১শ লিটার চোলাই মদসহ শারিকুল ইসলাম (৩১) নামে এক সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে আটক শারিকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম গ্রামের সালেহ আহম্মদের ছেলে। এসময় মাদক বহনকারী সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, রাঙ্গামাটি জেলার কাউখালী থানা এলাকা থেকে চোলাই মদ সিএনজি অটোরিকশায় বহন করে নিয়ে আসছিল শারিকুল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পশ্চিম মোহরা এলাকায় সিএনজি অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশার ইঞ্জিনের কাভারের ভেতরে চারটি বস্তায় একশ লিটার চোলাই মদ পাওয়া যায়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন