বুধবার ৪ নভেম্বর ২০২৬

জুয়ার আসর থেকে ভাইস চেয়ারম্যানসহ আটক ৫২

untitled-30692রাজধানীর উত্তরায় জুয়ার আসর থেকে ৫২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উত্তরার সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসরে জড়ো হওয়া ৫২ জনের একটি দলকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

এ সময় তাদের কাছ থেকে প্রায় পৌনে তিন লাখ টাকা জব্দ করা হয়। এদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক ভাইস চেয়ারম্যানসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলার লোকও রয়েছে। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন