বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেলগেট থেকে বিএনপিনেতা ফের গ্রেপ্তার

Mozahar_Ali_Prodhan_Pic_303483211জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।

বুধবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হয়ে আসার পথে বাসে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিকেলে জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলা হয়। ওই ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ জুলাই থেকে কারাগারে ছিলেন তিনি।

এছাড়া ২০ দলের হরতাল-অবরোধকালে ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনার মামলায়ও তাকে আসামি করা হয়। বুধবার ওই মামলাতেই জেলগেট থেকে ফের তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন