আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করা হবে। এই শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সঙ্গে একসঙ্গে কাজ করে যেতে চান। বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
বুধবার সকাল সাড়ে ১১টায় নবাবপুর মদনমোহন পাল লেন সংলগ্ন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কাঙালি ভোজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মেয়র।
নগরবাসীকে রাজধানী পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সহযোগিতার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, প্রতিটি নাগরিক যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে নগরীতে আর কোনো ময়লা আবর্জনা থাকবে না।
নগরবাসীর সেবা করার জন্যই আমি মেয়র হয়েছি উল্লেখ করে তিনি এলাকার কোন সমস্যা থাকলে তাকে জানানোর আহবান জানান।


