বুধবার ৪ নভেম্বর ২০২৬

বার কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

Bar1438751037আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুপ্রীম কোর্ট বার অযাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালতে বুধবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছাসহ ৭৭টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর ১৪ জন আইনজীবীর সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

বার কাউন্সিল নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী সারাদেশের মোট ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সম্মিলিত সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল) প্যানেলের মধ্যে হবে মূল লড়াই।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত সমন্বয় পরিষদ (সাদা প্যানেল), জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল), আইনজীবী ঐক্য ফ্রন্ট (গোলাপী প্যানেল) ও আইনজীবী ঐক্য পরিষদ নামে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে এ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর ১৪ জন আইনজীবী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

এদিকে নির্বাচনে জাল ভোট প্রতিরোধে ভোটকেন্দ্রে নিজের জাতীয় পরিচয়পত্র এবং নিজ আইনজীবী সমিতির পরিচয়পত্র নিয়ে যেতে বলা হয়েছে। সাধারণ আসনে সাত এবং সাতটি গ্রুপ আসনে প্রত্যেক এলাকার স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজনকে নির্বাচিত করবেন।

সাদা প্যানেল: সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- ব্যারিস্টার এম আমীর উল ইসলাম (ব্যালট নং-১৬), আব্দুল বাসেত মজুমদার (ব্যালট নং-২), আব্দুল মতিন খসরু (ব্যালট নং-৩), ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ (ব্যালট নং-২৭), পরিমল চন্দ্র গুহ (ব্যালট নং-১৩), জেড আই খান পান্না (ব্যালট নং-১০), শ ম রেজাউল করিম (ব্যালট নং-২৮)।

এছাড়া সাদা প্যানেলে গ্রুপ-এ প্রার্থী হয়েছেন গোলাম মোস্তফা খান (ব্যালট নং-৩), গ্রুপ-বি মো. আবদুল বাকী মিয়া (ব্যালট নং-৩), গ্রুপ-সি কবির চৌধুরী (ব্যালট নং-২), গ্রুপ-ডি কাইমুল হক রিংকু (ব্যালট নং-৩), গ্রুপ-ই আব্দুল মালেক (ব্যালট নং-২), গ্রুপ-এফ মো. ইসহাক (ব্যালট নং-২) ও গ্রুপ-জি থেকে একেএম হাফিজুর রহমান (ব্যালট নং-১) ।

নীল প্যানেল: সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (ব্যালট নং-৯), এ জে মোহাম্মদ আলী (ব্যালট নং-১), ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (ব্যালট নং-৭), মো. সানাউল্লাহ মিয়া (ব্যালট নং-২৫), মো. বদরুদ্দোজা বাদল (ব্যালট নং-২০), মো. বোরহানউদ্দিন (ব্যালট নং-৬), মো. মহসিন মিয়া (ব্যালট নং-২১)।

এছাড়া নীল প্যানেলে গ্রুপ আসনে প্রার্থী হয়েছেন-গোলাম মোস্তফা খান

গোলাপী প্যানেল : নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন- সুব্রত চৌধুরী (ব্যালট নং-৩১), শাহ মো. খসরুজ্জামান (ব্যালট নং-২৯), একেএম. জগলুল হায়দার আফরিক (ব্যালট নং-০৮), আব্দুল মোমেন চৌধুরী (ব্যালট নং-০৪), সারওয়ার-ই-দীন (ব্যালট নং-৩০), মো. হেলাল উদ্দিন (ব্যালট নং-২৬), মো. শামছুল হক (ব্যালট নং-২৪)।

অপর একটি প্যানেলের নাম আইনজীবী ঐক্য পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

আরও পড়ুন