বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাদকসহ সিরাজগঞ্জে এক নারী ব্যবসায়ী আটক

৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিলসহ সিরাজগঞ্জের মাদকপল্লীখ্যাত মাহমুদপুর উত্তরপাড়া মহল্লা থেকে মোছা. রহিমা আক্তার ওরফে হারানী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে মাদকসহ আটক রহিমা ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের (বিশা) স্ত্রী।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে রহিমা আক্তারকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন