বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সীমান্তে সন্ত্রাসীদের সমূলে উৎখাত করবো’

asad--মিয়ানমার সীমান্তে বিজিবির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের সমূলে উৎখাত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার বিকেলে প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ ঘোষণা দেন। ওলামা মাশায়েক ঐক্যজোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল’ এ অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে সন্ত্রাসীদের গুলিদের আমাদের একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। আমরা প্রয়োজনে যৌথ অভিযানের মাধ্যমে তাদের সমূলে উৎখাত করবো।

উল্লেখ্য, থানছি উপজেলার দুর্গম রোমাক্রী ইউনিয়নের বড় মদক এলাকায় বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ‘আরাকান লিবারেশন পার্টির (এএলপি) আরকান আর্মি’র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিজিবি সদস্য নায়েক জাকির আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে থেমে থেমে এ গোলাগুলি চলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি প্রধান ওই এলাকায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন