বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্টার টিভির সাবেক সিইও’র স্ত্রী ইন্দ্রাণী গ্রেফতার

Indrani_StarTVস্টার টিভি’র সাবেক চিফ এক্সিকিউটিভি অফিসার (সিইও) পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ইন্দ্রাণীর বিরুদ্ধে তাঁর বোন শিনা ভোরাকে খুনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হলে ৩১ অাগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

মুম্বই পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে খুন হন শিনা। তিন বছরে আগের এই খুনের কথা জানতই না পুলিশ। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে ইন্দ্রাণীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় চালক স্বীকার করে, ইন্দ্রাণীর কথা মতো সে-ই শিনাকে খুন করেছে। এর পরই ইন্দ্রাণীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন