
খাগড়াছড়িতে বিপুল সংখ্যক জিহাদি বই, লিফলেটসহ লিটন হোসেন নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদরের বিয়াম স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। লিটন হোসেন শহরের শালবন এলাকার আমিন হোসেনের ছেলে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল মজিদ জানান, খাগড়াছড়ি সদরের বিয়াম স্কুল সংলগ্ন এলাকায় সাথী সমাবেশ করছিলেন শিবিরের নেতাকর্মীরা। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।


