বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকায় আটক ২ হিযবুত কর্মী

hizbut-taharir-Bangladeshরাজধানীতে হিজবুত তাহরীর সদস্য সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদপুরের তাজমহল রোডে লিফলেট বিতরণকালে বুধবার রাতে তাদের আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, পুলিশ তিনজনকে আটক করেছে। এদের মধ্যে নাইম (১৮) ও তালাত (২১) নামে দুই জন রয়েছেন। তারা তৃতীয়জনের নাম বলতে পারেনি।

জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর অনলাইনে রাজনৈতিক সম্মেলন করার লক্ষ্যে ওই প্রচারাভিযান চালাচ্ছিলেন হিজবুত তাহরীর সদস্যরা।

আরও পড়ুন