দিনাজপুরে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার কাহারোল উপজেলার করনরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক রফিকুল ইসলাম বাবু একই গ্রামের মমির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরে ২০০ কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


