বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রণবের স্ত্রীর স্মরণে প্রার্থনা: কাদের সিদ্দিকী নয়াদিল্লিতে

Kader_Siddikiভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণে প্রার্থনায় অংশ নিতে দেশটির রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ এই খবর নিশ্চিত করেছেন। ফরিদ আহমদ নিজেও কাদের সিদ্দিকীর দিল্লি সফরের সঙ্গী।

তিনি আরও জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকী প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন। প্রতিরোধ যুদ্ধের সময় থেকে ভারতে নির্বাসিত জীবন কাটান বঙ্গবীর। পরে ১৯৭৮ সালে শুভ্রা মুখার্জির সঙ্গে পরিচয় হয় কাদের সিদ্দিকীর। সেই থেকে কাদের সিদ্দিকীকে ছোটভাইয়ের মতো স্নেহ করতেন প্রয়াত শুভ্রা মুখার্জি।

বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি অসুস্থতাজনিত কারণে নয়াদিল্লির একটি হাসপাতালে ১৮ আগস্ট মারা যান।

আরও পড়ুন