বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ছে: বিকেলেই ঘোষণা

Gas-powerফের বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, ‘বিকেল ৪টায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয়ের ঘোষণা করা হবে।’

বিইআরসি সূত্র জানায়, গ্যাসের দাম ২০ শতাংশের উপরে বাড়ানো হচ্ছে। তবে অপরিবর্তিত থাকতে পারে সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম। আবাসিকসহ অন্য ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়লেও লাইফ লাইন ও সেচের ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২০-২৫ জানুয়ারি বিদ্যুতের মূল্য বৃদ্ধির আবেদনের ওপর এবং ২-৫ ফেব্রুয়ারি গ্যাসের মূল্য বৃদ্ধির আবেদনের ওপর বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন