বুধবার ৪ নভেম্বর ২০২৬

বেরোবির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রী উত্ত্যক্তের দায়ের করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাওন আহামেদ বেরোবি ছাত্রলীগ কমিটির সমাজসেবা সম্পাদক।

বৃহস্পতিবার দুপুরে বেরোবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও বেরোবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় গত ২৫ আগস্ট রাতে ওই ছাত্রী শাওনকে এক নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় অন্য অভিযুক্তরা হলেন- বেরোবির ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশির, সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসান, ছাত্রলীগ নেতা আদনান আলী, শিক্ষার্থী শামীম আহামেদ ও আরিফুল ইসলাম।

বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসানের দাবি, সংগঠন থেকে বহিষ্কৃত গ্রুপটি ওই ছাত্রীকে দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।

আরও পড়ুন