বুধবার ৪ নভেম্বর ২০২৬

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার নির্বাচন ১৮ সেপ্টেম্বর

RDJA_Newsworldbdরংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরডিজেএ নির্বাচন অনুষ্ঠিত হবে। একদিনে সকালে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন চেয়ারম্যান আবু আলম মো. শহীদ খান বুধবার এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার থেকে ৩০ আগস্ট রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০১৫ সোমবার বিকাল ৩টা পর্যন্ত।

খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রার্থী সম্পর্কে আপত্তি দেয়া যাবে ৪ সেপ্টেম্বর শুক্রবার, যাচাই-বাছাই শেষে শুনানি ও প্রত্যারের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর শনিবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বর রোববার।

আরও পড়ুন