আগামী ৬ সেপ্টেম্বর রোববার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন (কীল লেয়িং) করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক সরোয়ার হোসেন।
শিপইয়ার্ড সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ সেপ্টেম্বর খুলনা শিপইয়ার্ডে আসবেন। সেখানে তিনি নৌবাহিনীর জন্য দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এর আগে প্রধানমন্ত্রী মংলায় নির্মিত দুটি জাহাজের উদ্বোধন শেষে নৌবাহিনীতে সংযুক্ত (কমিশনিং) করবেন।


