বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী ভাসিলিক থানু

Greece_PMগ্রিসের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের প্রধান বিচারক ভাসিলিকি থানু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আগামী মাসে আগাম নির্বাচন (স্ন্যাপ ইলেকশন) সম্পন্ন করাই হবে তার প্রধান দায়িত্ব।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির বামপন্থী সরকারের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস পদত্যাগ করার পর ৬৫ বছর বয়সী থানুকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে গ্রিসের তৃতীয় বেইলআউট চুক্তি নিয়ে নিজের সিরিজা পার্টির সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন সিপ্রাস। ক্ষমতাসীন দলের বেশকিছু সংসদ সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

শপথ নেওয়ার পর প্রথম বক্তব্যে থানু বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এই সরকার (অন্তর্বর্তী সরকার) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে।’ সেই সঙ্গে গ্রিসের অভিবাসন সঙ্কট সমাধানেরও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন