বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রবাসী নারীকে ঢাকায় গণধর্ষণ

Rapedঢাকার সবুজবাগের নন্দীপাড়া এলাকায় এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যিনি চার মাস আগে ওমান থেকে দেশে ফিরেছিলেন। এ ঘটনায় ১০ জনকে আসামি করে সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে।

সবুজবাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ থানায় মামলা করেন; ১০ আসামির মধ্যে একজন নারীও রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওমান থেকে দেশে ফিরে বিয়ে করার পর নন্দীপাড়ার ওই বাসায় ওঠেন ধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বামী। গৃহবধূর আনুমানিক বয়স ২৬ বছর বলেও জানান তিনি।

মামলায় বলা হয়েছে, বুধবার রাতে স্থানীয় কয়েক জন যুবক ঘরে ঢুকে স্বামীকে বেঁধে গৃহবধূকে নিয়ে যান পাশের একটি নির্মাণাধীন ভবনে। সেখানে ওই যুবকরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

চলতি বছরের ২১ মে রাজধানীর কুড়িলে কর্মজীবী এক গারো তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে চলন্ত গাড়িতে পালা করে ধর্ষণের খবর জানাজানি হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

এর সোয়া দুই মাসের ব্যবধানে উত্তরার আজমপুরে গত ৩০ জুলাই ফের গণধর্ষণের শিকার হন আরেক কর্মজীবী নারী।

আরও পড়ুন