বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্টারনেট নিরাপত্তায় সাইবার সিকিউরিটি আইন হচ্ছে

safe+internet_315604ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত করতে দেশে সাইবার সিকউরিটি ল হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট’ শিরোনামের এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আমাদের দেশের পুরো ইকোনমিকে লেবার ইনটেনসিভ থেকে আইসিটি বেইজড ইকোনমিতে ট্রান্সফার করছি। ইন্টারনেটকে নিরাপদ করতে বিনিয়োগ করতে আমরা দুঃশ্চিন্তাগ্রস্ত নই। ইন্টারনেটকে নিরাপদ করতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন সে পরিমাণ বিনিয়োগ আমরা করব।” তিনি আরো বলেন, আমরা ডিজিটাল সাইবার সিকিউরিটি ল ড্রাফট করছি এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব করব।”

ইন্টারনেট, তথ্য-প্রযুক্তির নেতিবাচক ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, তথ্য প্রযুক্তির অনেক সুফল থাকার পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে। আমাদের এগুলো পরিহার করতে হবে।

অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র দেখানো হয়। যেখানে ইন্টারনেটের মাধ্যমে জাতীয় ক্রিকেটারসহ অনেকের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টি উঠে আসে। তারানা হালিম বলেন, ব্যবহারকারীরা সচেতন না থাকায় ইন্টারনেট বিশেষ করে ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদে পা দিচ্ছে।

হেফাজতকাণ্ড, রামুকাণ্ডের উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, “ইন্টারনেটে যারা প্রপাগান্ডা চালিয়ে মানহানিকর কাজ করছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এর কোনো বিকল্প নেই।

গোলটেবিল আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক নোভা আহমেদ ফেইসবুকের মাধ্যমে তরুণীদের হয়রানিতে পড়ার তথ্য তুলে ধরেন।তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কোনো ছবি বা তথ্য অন্য কেউ ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কি না তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঞ্চালনায় এই গোলটেবিলে আলোচক হিসেবে আরও ছিলেন রাজধানীর রেডিসন হোটেলে শনিবার এই গোলটেবিলে আলোচক ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী, জাতিসংঘ শিশু তহবিলের বিভাগীয় প্রধান (যোগাযোগ, প্রচার ও প্রচারণা) সীমা ইসলাম।অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটি ভিডিও বার্তা পরিবেশিত হয়, যাতে তিনি তথ্য প্রযুক্তির নেতিবাচক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন