বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইয়াবাসহ কলেজছাত্রী আটক

Yaba-Collegeকুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৫০ পিস ইয়াবাসহ আল্পনা বেগম নামের এক কলেজছাত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সাঞ্জুয়ারভিটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আল্পনা উপজেলার সাঞ্জুয়ারভিটা গ্রামের মাজেদুল ইসলাম মাজুর স্ত্রী ও নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী।

কুড়িগ্রাম ডিবি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার সাঞ্জুয়ারভিটা গ্রামের মাজেদুল ইসলাম মাজুর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজেদুল কৌশলে পালিয়ে যায়। এ সময় তার শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নীচে একটি কৌটায় রাখা ৩৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করে ঐ মামলায় আল্পনা বেগমকে গ্রেফতার দেখিয়ে নাগেশ্বরী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন