বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে কিডনি পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

kidni-db-jpg-eeee-31036রাজধানী থেকে কিডনি পাচারকারী একটি চক্রের মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। এ চক্রের সাথে দেশের কোন চিকিৎসা সেবা কেন্দ্র জড়িত আছে কী না তা খতিয়ে দেখছে তারা।

শনিবার দুপুরে রাজধানীর ডিবি’র গণমাধ্যম শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গাবতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিডনি পাচারের সঙ্গে জড়িত থাকা চক্রের মূল পরিকল্পনাকারী আবদুল জলিলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চেতনা নাশক ঔষধ জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল জানায়, নানা উপায়ে কিডনি সংগ্রহ করে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি করতো। এছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেখানেই কিডনির অস্ত্রোপচার করা হতো।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন