বুধবার ৪ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডের পর শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

pc-66_158766বিদ্যুৎ​ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মালিকানাধীন চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি অগ্নিকাণ্ডের কারণে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার বিকাল ৪টার দিকে শিকল বাহা বিদ্যুৎকেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন লাগে। ১৫ মি​নিটের অগ্নিকাণ্ডে বিদ্যুৎ​কেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যাবার কারনে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত অগ্নিকাণ্ডের কারনে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এই বিদ্যুৎ​কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এই কেন্দ্রে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ​ উৎ​পাদিত হয়।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন