নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নৌ-ভ্রমণ হয়ে গেল ২৯ আগস্ট। ২৭০ জন যাত্রী নিয়ে তিনতলা অত্যাধুনিক জাহাজ ভ্রমণ করেছে ম্যানহাটানের পাশে ইস্ট রিভার ও হাডসন রিভারে। লিবার্টি অব স্ট্যাচু অবলোকন করেছেন জাহাজ যাত্রীরা। ছিল আলোচনা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। দুপুর থেকে বিকেল পর্যন্ত বর্ণিল সময় বিধৃত হয়েছে অনেকের অনুভবে। মিডিয়া কর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা-সুধী, ব্যবসায়ী ও পেশাজীবীরা ছিলেন এই অনুষ্ঠানে।
ওয়াশিংটন ডিসি থেকে সম্মানিত অতিথি হয়ে এসেছিলেন ভয়েস অফ আমেরিকা’র বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


