বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশ থেকে যা আনতে পারবেন

HSZIAপ্রবাসীরাসহ যারা বিদেশ ভ্রমণে যান এমন অনেকে কি কি আনতে পারবেন তা নিয়ে দ্বিধায় ভোগেন। অনেকে আবার নিয়ম জানতে না পেরে বিমানবন্দরে কাস্টমসের দ্বারা হয়রানির শিকার হন। নিয়ম মেনে অনেক কিছুই আপনি আনতে পারবেন।

• মোবাইলঃ ২টি শুল্কমুক্ত। আরও ৩টি শুল্কযুক্ত(প্রায় ৩৫%)। মোট ৫টির বেশি হলে BTRC’র ছাড়পত্র লাগবে।

• ল্যাপটপঃ ১টি শুল্কমুক্ত। আরও ১টি শুল্কযুক্ত (প্রায় ২০%)। মোট ২টির বেশি হলে CCI&E’র ছাড়পত্র লাগবে।

• কম্পিউটার মনিটরঃ ১টি ১৯” পর্যন্ত শুল্কমুক্ত। ২০”-২২” হলে প্রায় ৫০%, ২৩” বা তার বেশি হলে প্রায় ৭০% শুল্ক।

• টেলিভিশনঃ ২১” পর্যন্ত শুল্কমুক্ত। ২২”-২৯” হলে ১০,০০০ টাকা, ৩০”-৩৬” হলে ১৫,০০০ টাকা, ৩৭”-৪২” হলে ২০,০০০ টাকা, ৪৩”-৪৬” হলে ৩০,০০০ টাকা, ৪৭”-৫২” হলে ৫০,০০০ টাকা, ৫৩” এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক।

• শাড়ী/বস্ত্রাদি/কসমেটিকসঃ ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত। আরও কয়েকটি শুল্কযুক্ত (প্রায় ১৬০%)। এর বেশি হলে CCI&E’র ছাড়পত্র লাগবে।

• ওষুধঃ প্রেসক্রিপশন দেখিয়ে পরিমিত পরিমাণ। বাণিজ্যিক পরিমান বিবেচিত হলে DGDA’র ছাড়পত্র লাগবে।

• স্বর্ণালংকার : ১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCI&E’র ছাড়পত্র লাগবে। চোরাচালান মনে হলে জেলে যাবেন

• স্বর্ণবার/বিস্কুট : শুল্কযুক্ত। প্রতি ১১.৬৭ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বা চোরাচালান মনে হলে ঐ বা ঐ

বাংলাদেশী মুদ্রা ৫০০০, বৈদেশিক মুদ্রা যত খুশি তত। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে।

• সিগারেটঃ মাত্র ১ কার্টন তথা ২০০ শলাকা

• হার্ড ড্রিংকসঃ কেবল বিদেশী পাসপোর্টধারী হলে ১ লিটার

আরও পড়ুন