বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিপর্যয়ের পর নেপালে প্রথম উৎসব

nepal2-655x360চার মাস আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা নেপাল৷ প্রাণ হারিয়েছিলেন প্রায় ৯ হাজার মানুষ৷ বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছিল ধ্বংসস্তুপে৷ আর সেই ভূমিকম্পে মৃতদের জন্য শোকপালন করে রবিবার নিয়মভঙ্গ উৎসব সাঙ্গ করল নেপালবাসী৷ আর সেই বিপর্যয়ের পর এই প্রথম সেখানে পালিত হল কোনও বড় উৎসব৷ গাই যাত্রা বা কাউ ফেস্টিভালে অংশ নিলেন নিহতের পরিবারের পাশাপাশি বহু মানুষ৷

এই উৎসবের মধ্য দিয়েই নতুন করে বেঁচে থাকার রসদ খোঁজার চেষ্টা করলেন শোকগ্রস্ত পরিবারগুলি৷ এদিন পদযাত্রাও করেন তাঁরা৷ বিতরণ করা হয় মিষ্টি, বিস্কুট, সফট ড্রিংকও৷ তবে, প্রতি বছরই নেপালে এই উৎসব হয়ে থাকে৷ সপ্তদশ শতকে তাঁর সন্তানের মৃত্যুর পর শোকগ্রস্ত রানীর মুখে হাসি ফোটাতে এই উৎসব শুরু করেছিলেন রাজা প্রতাপ মাল্লা৷

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন