মাগুরায় ৬৯ পিস ইয়াবাসহ আলামিন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার বিকেলে শহরের সাজিয়াড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আলামিন মাগুরা সদর থানার সাঝিয়ারা গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিকে সোমবার দুপুরের পর আটক ব্যক্তির বাড়ির পাশের একটি বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


