দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের পর বাংলাদেশে সবচেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হয়। এমন কি প্রতিবেশি ভারতের তুলনায় লিটারে ১০ থেকে ২৫ টাকা বেশি দামে ডিজেল ও অকটেন কিনতে হচ্ছে এখানকার গ্রাহকদের। এতে ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছে ব্যবসায়ীরা।
বিশ্ববাজারে গত বছরের জুন থেকে কমছে জ্বালানি তেলের দাম। চলতি বছরের আগস্ট পর্যন্ত কমেছে ৬০ শতাংশ বেশি। সবশেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে ৪০ ডলারে। এটা সাড়ে ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। বিশ্ববাজারে তেলের দাম কমায় বাংলাদেশের প্রতিবেশি দেশগুলো দাম কম হয়েছে।
দেশ অকটেন ডিজেল
বাংলাদেশ ৯৯ টাকা ৬৭ টাকা
ভারত ৭৭ টাকা ৫৬ টাকা
শ্রীলংকা ৭৪ টাকা ৫৫ টাকা
পাকিস্তান ৫৮ টাকা ৬৫ টাকা
নেপাল ৭৯ টাকা ৬৩ টাকা
গত সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মুহর্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। পার্শ্ববর্তীগুলোর সাথে ব্যবসায়িক সক্ষমতায় টিকে থাকতে তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৫৫ লাখ মেট্টিক টন। এরমধ্যে ডিজেলের চাহিদা প্রায় ৩৪ লাখ মেট্টিক টন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


