বুধবার ৪ নভেম্বর ২০২৬

পর্দা নামলো বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের

World-Athletics-Endপর্দা নামলো বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের। বেইজিংয়ে এবারের আসরে বোল্ট-গ্যাটলিন দ্বৈরথ উত্তাপ ছড়িয়েছে। দ্যুতি ছড়িয়েছেন বড় বড় তারকারা। হয়েছে নতুন কিছু রেকর্ড। আসর শেষে পদক তালিকায় শীর্ষে কেনিয়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিশ্ব আসরে এবারে এক নজর।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাকের শ্রেষ্ঠত্ব জ্যামাইকার। শেষদিনে জিতেছে আরো একটা স্বর্ণ। নারীদের ১৬০০ মিটার রিলের সেরা জ্যামাইকা। ১০০ ও ২০০ মিটারে আলো ছড়িয়েছেন লাইটনিং বোল্ট। নারী ইভেন্টে দ্রুততম শেলি অ্যান ফ্রেজার। নারী ও পুরুষ দুই দিকেই রিলেতেও স্বর্ণ আছে জ্যামাইকার। আছে হার্ডলসেও। সাত স্বর্ণের সবকটিই ট্র্যাকে।

ট্র্যাকে স্বর্ণের সংখ্যায় জ্যামাইকার পর-ই কেনিয়া। ওদের সাত স্বর্ণের ছয়টিই এখানে। বাজিমাত করেছে দূর পাল্লার দৌড়ে। শেষদিন ১৫০০ মিটারে স্বর্ণ জেতে কেনিয়া। ট্র্যাকে জ্যামাইকা ও কেনিয়ার আধিপত্যে হতাশ হতে হয় যুক্তরাষ্ট্রকে। শেষদিন ১৬০০ মিটার রিলের স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। ট্র্যাকে দুইটি; ফিল্ডে ওরা বাগিয়ে নিয়েছে আরো চার স্বর্ণ।

তালিকায় তৃতীয় স্থানে থাকলেও পদক সংখ্যায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। মোট ১৮ টি পদক ওদের দখলে। জিতেছে সমান ৬টি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ। পদকতালিকায় প্রথমবারের মত শীর্ষে কেনিয়া। ৭ স্বর্ণসহ সবমিলিয়ে ১৬ টি পদক। দ্বিতীয় স্থানে জ্যামাইকা। ওদের পদক সংখ্যা ১২। চার ও পাঁচে গ্রেট ব্রিটেন ও ইথিওপিয়া। (গ্রাফিক্স)

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ ডেকাথলন আর ৮০০ মিটার মাস্টার্সে হয় নতুন রেকর্ড। নারীদের ইভেন্টে রেকর্ড হয়েছে তিনটি। ২০০ মিটারে ডাফনি শিপার্স.. ৫ হাজার মিটারে আলমাজ আয়না। আর হ্যামার থ্রো’তে নতুন রেকর্ড গড়েন আনিতা ওয়োদারচিক।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন