বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যা: পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

rajon_293503-500সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় সৌদিতে আটক কামরুলসহ পলাতক তিন আসামিকে সাতদিনের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়ে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশদ দিয়েছেন আদালত।

সোমবার সকালে মামলার শুনানি শেষে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এই নির্দেশ দেন। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রাজনের বাবা আজিজুর রহমানের নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী।

পলাতক তিন আসামি হলেন- সদর উপজেলার শেখপাড়ার কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও একই এলাকার পাভেল আহমদ। এর আগে ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের বাড়ির মালামাল জব্ধ করা হয়েছিলো।

১৬ আগস্ট বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে প্রধান আসামি কামরুলসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কমকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। চার্জশিটে সাক্ষী দেখানো হয় মোট ৩৮ জনকে।

 

গত ৮ জুলাই সকালে সিলেট নগরীর কুমারগাঁও এলাকায় পৈশাচিক নির্যাতন করে শিশু রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুর রহমান আলমের ছেলে। এ ঘটনার পর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।

আরও পড়ুন