বুধবার ৪ নভেম্বর ২০২৬

সচিবের বাসায় চুরির প্রধান আসামী আটক

Khagrachari-Pic-01পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার খাগড়াছড়ির মিলনপুরের বাসায় চুরির ঘটনার প্রধান আসামি মো. শাহ আলমকে অস্ত্রসহ আটক করা হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্প্রতিবার রাতে ত্রিপুরার মিলনপুরের বাসায় চুরি হয়। এ সময় একটি ল্যাপটপ, একটি নোট প্যাড, তিনটি মোবাইল, নগদ ৩৫ হাজার টাকা এবং কিছু ডলার চুরি হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, চোর শাহ আলম পালিয়ে যাওয়ার সময় বাস টার্মিল এলাকা থেকে আটক হয়। এ সময় তার কাছ থেকে একটি ২২ বোরের রিভলভার, সচিবের স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন, চার হাজার টাকা ও একশ ডলার উদ্বার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন ভূইয়া জানান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না ও সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির ঘটনার প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। চুরির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন