নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরণ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বিশনন্দীর চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরণ ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার এস আই সোহরাব জানান, পাশাপাশি বাড়িতে বসবাস করেন হিরণ ও নুরু মিয়া। তাদের বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সকালে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে নুরু মিয়া ও তার কয়েকজন লোক মিলে শাবল দিয়ে হিরণকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য ১০০শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


