বুধবার ৪ নভেম্বর ২০২৬

হিন্দি সিনেমা গড়ার প্রস্তাব প্রত্যাখ্যান অপর্ণা সেনের

‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’-এর সিকোয়েল তৈরির অফার এসেছিল বলে জানিয়েছেন অপর্ণা। কিন্তু ছবিটি হিন্দিতে তৈরির প্রস্তাব দেওয়া হয়। তিনি তা প্রত্যাখ্যান করে প্রস্তাব ফিরিয়ে দেন। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতীয় ছবিতে হিন্দি ভাষার বাড়বাড়ন্তের উদাহরণ এনেছেন অপর্ণা।

ভারতীয় ফিল্ম বলতেই কি শুধুই হিন্দি ছবি বোঝায়? তা না হলেও হিন্দির আধিক্য রয়েছে বলেই মনে করেন পরিচালক অপর্ণা সেন।

তিনি বলেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’-এর দুই চরিত্রের একজন ছিলেন বাঙালি, অন্য জন তামিল। ফলে সিকোয়েল হিন্দিতে বানানোর উপায় নেই বলে যুক্তি অপর্ণার।

মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কনা সেনশর্মা এবং রাহুল বোস।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন