বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রথম প্রেম ভুলতে পারেননি পামেলা

Pamela_Newsworldbdপ্রথম প্রেম কি সত্যিই ভোলা যায়? অন্তত পামেলা অ্যান্ডারসন তো ভুলতে পারেননি। ‘বেওয়াচ’-তারকা পরিষ্কার জানিয়েছেন, তাঁর ‘লাভ অফ লাইফ’ হলেন প্রথম স্বামী টমি লি। আজীবন তাঁদের মধ্যে যোগাযোগ থাকবে বলে অকপটে জানিয়েছেন পামেলা।

১৯৯৮-এর পর টমির সঙ্গে আর সংসার করেননি পামেলা। কিন্তু টমি যে তাঁর মন থেকে একদিনের জন্যও দূরে যাননি, তা স্পষ্ট। পামেলা বলেছেন, ‘‘আমার জীবনে শুধুমাত্র টমিই ছিল। তার পর আর কেউ নেই। তার আগেও আর কেউ ছিলেনও না। মাত্র চার দিনের পরিচয়ে বিয়ে করেছিলাম আমরা।’’

বিনোদন ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন