বুধবার ৪ নভেম্বর ২০২৬

অবৈধ ভিওআইপির তথ্য দিলে ১ লাখ টাকা

voipঅবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলের ব্যাপারে তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী অবৈধ ভিওআইপি কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। সরকারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিলে তথ্যপ্রদানকারীকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ তথ্য দেওয়া যাবে।

আরও পড়ুন