রাজধানীর কাকরাইলে বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সামনে ইকোনো পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১ জন নিহত ও চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহত আসিফ ও রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


