নির্বাচনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তারেক রহমান দেশে ফিরে আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে দলের আলোচনায় তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সময়ের ব্যাপার মাত্র। বিএনপির একার পক্ষে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় মন্তব্য করে গণতান্ত্রিক আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


