বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘চলতি মাসেই জাতীয় বেতন কমিশন মন্ত্রিপরিষদে উত্থাপন’

muhit--চলতি মাস সেপ্টেম্বরেই জাতীয় বেতন কমিশন মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে সেলিম উদ্দিনের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির সুপারিশের আলোকে সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদে উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন বেতনস্কেলে সুইপারদের বেতন বৃদ্ধি পাবে কি না? মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, অন্যান্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকালে যেভাবে সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে একইভাবে জাতীয় বেতনস্কেল ২০১৫ বাস্তবায়নকালে সারাদেশের সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন