২০১৪-১৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত পাবলিক সেক্টরে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলারে (২ লাখ ১ হাজার ৫৯০ কোটি টাকা)। এতে জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার- যা বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১৫৯ টাকা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।


