বুধবার ৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪ অভিবাসী

1441271326মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৪ অভিবাসী মারা গেছেন। স্থানীয় সময় সকালে মালাক্কা প্রণালীর কাছে এই দুর্ঘটনায় ঘটে।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন নারী। নৌকাটিতে ১০০ জনের মতো যাত্রী ছিল।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির স্থানীয় প্রধান মোহাম্মদ ইলিয়াস হামদান বলেন, মধ্য সেলাঙ্গর রাজ্যের উপকূলীয় সাবাক বারনাম শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকার যাত্রীরা ইন্দোনেশিয়ার অভিবাসী ছিল করে ধারণা করা হচ্ছে।  নিহতরা অররবৈধ অভিবাসী কিনা এই বিষয়ে তিনি বলেছেন, তারা যদি অবৈধ না হতো তবে এভাবে দেশ ত্যাগ করতো না।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন