বুধবার ৪ নভেম্বর ২০২৬

তরুণীকে আটকে রেখে ধর্ষণ: চিকিৎসক আটক

hqdefaultএক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যশোরে শ্যামল সিং নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে আটক অবস্থায় নির্যাতনের শিকার তরুণীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চিকিৎসক শ্যামল সিং-কে।

পরে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে, নির্যাতিতাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। এরআগে, গত ৩১ আগস্ট নার্সের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে সাতক্ষীরা থেকে বেনাপোলে নিয়ে আসে শ্যামল সিং। কিন্তু চাকুরী না দিয়ে দু’দিন ধরে বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্ত চিকিৎসক।

সংবাদদাতা, যশোর নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 

আরও পড়ুন