বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাবিতে শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের একাত্মতা

pic-sust-সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা । বৃহস্পতিবার শিক্ষকদের অনশন কর্মসূচি শুরু হলে ‘এক দফা এক দাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি’ স্লোগানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা মিছিল বের করেন। মিছিলসহ উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তারা।

উপাচার্য পদত্যাগ করার ঘোষণা না দিলে আন্দোলনের নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম।
এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল নয়টা থেকে উপাচার্য ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদক,সিলেট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকক

আরও পড়ুন