সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই জন। বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী আবুধাবির আল আইন সড়কের আল খাজনাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স্থাপনার ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
এদিকে হতাহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বাংলাদেশের লেবার কাউন্সিলর মুহাম্মদ আরমানউল্লাহ চৌধুরী। নিহতরা হলেন রাউজানের মোঃ ফরহাদ, মোঃ ইলিয়াস এবং হাটহাজারীর আক্তার হোসেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


