সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আগামী দুই সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সকালে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানিয়েছেন তিনি। আসামি কামরুলকে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি আদালত। গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলি কুমাগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এ সময় নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
পরে মরদেহ দুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন, সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়াকে আসামি করা হয়।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


