বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারী বর্ষণে কুড়িগ্রাম-রমনাবাজার রুটে ট্রেন বন্ধে দুর্ভোগ

yyyyyyyyyyyyyyyyভারী বর্ষণে রেলপথ নাজুক হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে গত ২২ আগস্ট থেকে কুড়িগ্রাম-রমনাবাজার রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার ৪ উপজেলার মানুষ। এ অবস্থায়, দ্রুত ট্রেন চলাচলের পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত মেরামত করে ট্রেন চলাচল চালু করা হবে।

অতি বৃষ্টিতে কুড়িগ্রামের ৪৮ কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থানের মাটি সরে গেছে। এতে নাজুক হয়ে পড়েছে রেলপথ। আর তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গত ২২ আগস্ট থেকে জেলার কুড়িগ্রাম স্টেশন থেকে রমনাবাজার পর্যন্ত ২৮ কিলোমিটার এলাকা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। আর বেকার হয়ে পড়েছেন পাঁচপীর, উলিপুর ও বালাবাড়িসহ ৪টি স্টেশনের শ্রমিকরা।

এ অবস্থায়, জনস্বার্থের কথা বিবেচনা করে রেলপথের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অবশ্য, রেলপথ বিভাগ বলছে, দ্রুত মেরামত করে চালু করা হবে রেল চলাচল।
প্রতিদিন কুড়িগ্রাম-রমনাবাজার রুটে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রায় দেড় হাজার মানুষ যাতায়াত করে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন