বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর লাশ উদ্ধার

7_95079সিলেট নগরীর আখালিয়ার একটি বাসা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম শাহরিয়ার মজুমদার। সে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী। শাহরিয়ার আর্কিটেকচার বিভাগে পড়তেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীতে।

তিনি আখালিয়ার সুরমা আবাসিক এলাকার চার নম্বর রোডের বি ব্লকস্থ তপোবন ৫৪-৫৫ নং বাসায় থাকতে। তার সাথে বসবাসরত অন্য শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকালে শাহরিয়ারকে রুমে রেখে তারা বেরিয়ে যান। রাত ৯টার দিকে তারা ফিরে দরজায় ধাক্কা দিয়ে শাহরিয়ারের সাড়া পাননি। এ সময় তারা ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে শাহরিয়ারের ঝুলন্ত লাশ দেখতে পান। শাহরিয়ারের লাশ জানালার সাথে পেন্টের বেল্ট দিয়ে ঝুলন্ত ছিল। খবর পেয়ে শাবিপ্রবির উপাচার্য ড. আমিনুল হক ভুইয়া শাহরিয়ারের বাসায় যান।

নিজস্ব প্রতিবেদক,সিলেট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন