লালমনিরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। শনিবার সন্ধ্যা থেকে দূরপাল্লার কোনো নৈশ্যকোচ লালমনিরহাট ছেড়ে যাবে না।
জেলা মোটর মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকার মহাখালী মোটর মালিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা লালমনিরহাটের কোচগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শুধু তাই নয়; শুক্রবার লালমনিরহাটের কয়েকটি নৈশকোচকে মহাখালী বাস টারর্মিনালে আটক করেছে মহাখালী মোটর মালিক শ্রমিক ইউনিয়ন। আটক কোচ ফেরতসহ লালমনিরহাটের কোচগুলোর নিয়ন্ত্রণ থেকে বিরত থাকার দাবিতে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
ধর্মঘটের সত্যতা নিশ্চত করে লালমনিরহাট মোটর মালিক সমিতির সভাপতি সিরাজুল হক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে জেলার অভ্যন্তরের সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।


