বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিলিন্ডার বিস্ফোরণে সিতাকুণ্ডে ৪ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সিতাকুণ্ড উপজেলার একটি শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বড়কুমিরা এলাকার শীতল এন্টারপ্রাইজে দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার নাইমুল হাসান জানান, খবর পেয়ে সিতাকুণ্ড থানা পুলিশের একটি দল দগ্ধ ৪ শ্রমিককে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যায়। ক্রটিপূর্ণ সিলিন্ডারের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা এই পুলিশ কর্তার।

এদিকে, দগ্ধ ৪ ব্যক্তি এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন সিএমসিএইচ পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া

আরও পড়ুন