বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রীকে মারধর: ২ বখাটে আটক

atok--প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর ডেমরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের ঘটনায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি সিরাজুল ইসলাম।

আটকরা হলো- বাবু ও ম্যাক বাবু।

ওসি জানান, নির্যাতিত ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ডেমরা থেকে বাবু ও ম্যাক বাবু নামের দুই বখাটেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরো যারা জরিত ছিলেন, তাদের ধরতেও অভিযান শুরু হয়েছে।

এর আগে দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে ডেমরা কোনাপাড়ার নুরানি মসজিদসংলগ্ন রাস্তায় ওই তরুণীর পথরোধ করে তাকে মারধর করে বখাটেরা। এ সময় তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পরে নির্যাতনের শিকার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে ভর্তি করা হয়।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর ভাই জানান, তার বোন ডেমরার একটি কলেজে বিএ (পাস কোর্স) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। কলেজে যাওয়া-আসার পথে স্থানীয় বখাটে ইমরান, রাকিব, বাবু ও ম্যাক বাবুসহ কয়েকজন মিলে তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু বোন এতে রাজি হয়নি। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বখাটেরা দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে কোনাপাড়ার নূরানী মসজিদসংলগ্ন রাস্তায় বোনের পথরোধ করে তাকে মারধর করে। এ সময় তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গেছে।

আরও পড়ুন