বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, জনপ্রিয়তা নেই বলেই নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার। শনিবার সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি বৃহৎ আন্দোলন গড়ে তুলবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


